ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান যাচ্ছেন তামিম

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

কিছুদিন আগেই পথ দেখিয়েছেন এনামুল হক। পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলতে গিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। সবকিছু ঠিক থাকলে গত ৯ বছরে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের পক্ষে ওপেন করতে নামার কথা বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের।

২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাচ্ছে না পাকিস্তান। ধীরে ধীরে নিজেদের অবস্থার উন্নতি করছে পাকিস্তান। কদিন আগেই ফুটবল পায়ে জাদু দেখিয়েছে গেছেন রোনালদিনহো। পিএসএলের ফাইনালও সফলভাবে আয়োজন করেছে পিসিবি। এতেই ভরসা পেয়ে বিশ্ব একাদশের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে তারা। সিরিজের তিন ম্যাচকেই আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়ে আইসিসিও দিয়েছে সবুজ সংকেত।
বিশ্ব একাদশ দলে বিভিন্ন দেশের বোর্ড ও খেলোয়াড়দের সম্মতি অনুযায়ী একাদশ সাজানো হয়েছে। এখানে তামিম যেমন আছেন, তেমনি আছেন অবসর নেওয়া বিশ্বকাপ জেতা ইংলিশ অধিনায়ক পল কলিংউডও। দক্ষিণ আফ্রিকাকে বিদায় বলে দেওয়া ডেভিড মিলারও খেলবেন পাকিস্তানে। লাহোরে আয়োজিত হবে এ আলোচিত সিরিজ।

বিশ্ব একাদশ: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরকেল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান যাচ্ছেন তামিম

আপডেট সময় ০৫:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭