ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প

এবার হোয়াইট হাউসে করোনার হানা, আতঙ্কে ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ব্যক্তিগত কর্মকর্তা, যিনি দেশটির নৌবাহিনীর একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউসের এই সামরিক কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়েছে।

বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা বলা হয়েছে, ওই কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্টের সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ওই কর্মকর্তা দেশটির এলিট সামরিক শাখার সদস্য, যাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও তার পরিবারের জন্য নিযুক্ত করা হয়। প্রতিনিয়ত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করেন তিনি।

প্রেসিডেন্ট পরিবারের এই কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার খবর বুধবার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএন বলছে, এই খবর পাওয়ার পর প্রেসিডেন্ট কিছুটা বিচলিত হয়ে যান। পরে হোয়াইট হাউসের চিকিৎসকরা একাধিকবার ওই কর্মকর্তার করোনা পরীক্ষা করলেও ফল আসে পজিটিভ।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে প্রেসিডেন্টের ওই কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি বিবৃতিতে বলেছেন, আমরা সম্প্রতি হোয়াইট হাউসের মেডিক্যাল শাখার মাধ্যমে জানতে পেরেছি যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সদস্য, যিনি হোয়াইট হাউস চত্বরে কাজ করেন; তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

তিনি বলেন, পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তাদের দু’জনের স্বাস্থ্য অত্যন্ত ভালো আছে।

হোয়াইট হাউসের একটি সূত্র সিএনএনকে বলেছে, ওই কর্মীর শরীরে করোনার লক্ষণ দেখা দেয় বুধবার সকালে। সেই সময়ে জানানো হয়, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন করোনায় আক্রান্ত হয়েছেন। নৌবাহিনীর ওই কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ

এবার হোয়াইট হাউসে করোনার হানা, আতঙ্কে ট্রাম্প

আপডেট সময় ১০:৩১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০