ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দৌলতপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে হৃদয় (২২) নামে এক যুবক। আজ বুধবার দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর দাদী। পরে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে দৌলতপুর থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর বাগানপাড়া এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২) গত শুক্রবার রাতে সাড়ে ৮টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হয়। এ সময় একই এলাকার মনিরুল ইসলামের ছেলে হৃদয় তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী তামাকপুড়ানো ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। শেষে ঘটনা কাউকে না বলার জন্য মেয়েটিকে হুমকি দেয় হৃদয়।

মঙ্গলবার রাতে আবারও লম্পট হৃদয় ওই ছাত্রীকে ডেকে একই ঘটনা ঘটাতে চাইলে তার দাদিকে ধর্ষণের ঘটনা জানায় মেয়েটি। বুধবার দাদি বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিলে স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়ায় প্রেরণ করা হয়। দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানিয়েছেন, ধর্ষক হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দৌলতপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৯:০১:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০