ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ করলেন তৃতীয় শ্রেণির ছাত্রীকে

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর আড়ংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আক্তারুজ্জামান খানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত আক্তারুজ্জামান খান বাগেরহাট জেলার পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তা। তিনি কচুয়া ও চিতলমারী উপজেলার দায়িত্বে রয়েছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার নগরীর আড়ংঘাটায় আক্তারুজ্জামান খান (৪৮) তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। বেলা ১২টার দিকে তিনি শ্বশুর বাড়ির পাশের বাড়ির ৯ বছরের এক মেয়েকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়িতে এসে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। আহত অবস্থায় তাকে খুমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। পরে মেয়েটির পরিবার থেকে থানায় অভিযোগ করলে আক্তারুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, শুক্রবার গভীর রাতে ধর্ষক আক্তারুজ্জামান খানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা শনিবার আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

খুলনায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ করলেন তৃতীয় শ্রেণির ছাত্রীকে

আপডেট সময় ০৭:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০