ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চশমা থেকেও হতে পারে করোনা সংক্রমণ, কী করবেন

আকাশ নিউজ ডেস্ক: 

চশমা ও কন্ট্যাক্ট লেন্স ব্যবহারেও করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে। তাই যারা এসব ব্যবহার করছেন তাদের উচিত নিয়মিত তা সাবান-পানি দিয়ে পরিষ্কার করা।

করোনার সংক্রমণ রোধে সাবান-পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, চোখে-নাকে হাত না দেয়ার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ করোনার জীবাণু লেগে থাকা হাত দিয়ে চোখ ও নাক স্পর্শ করলে এই ভাইরাস দ্রুত শ্বাসনালীতে ছড়িয়ে পড়ে।

চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ যেহেতু হাতে ব্যবহার হয়ে থাকে তাই হাত পরিষ্কার থাকলে নিশ্চিন্তে এসব ব্যবহার করতে পারেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’রও পর্যাপ্ত যত্ন নেওয়া জরুরি।

নতুন একটি গবেষণায় করোনার প্রকোপের মাঝে চোখের সুস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এতে বিশেষ নজর ছিল ‘কন্ট্যাক্ট লেন্স’র নিরাপদ ব্যবহারের দিকে।

গবেষণা দলের প্রধান কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র লিন্ডন জোনস বলেন, এই পরিস্থিতিতেও ‘কন্ট্যাক্ট লেন্স’ ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। তবে সেজন্য হাত পরিষ্কার রাখতে হবে।

তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ‘কন্ট্যাক্ট লেন্স’য়ের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তাই চক্ষু চিকিৎসকরা যাতে রোগীকে সঠিক এবং সময়োপযোগী পরামর্শ দিতে পারেন তা আমরা নিশ্চিত কররো।

কী করবেন?

চশমা ও ‘কন্ট্যাক্ট লেন্স’ ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানোর জন্য ‘কন্ট্যাক্ট লেন্স অ্যান্ড অ্যান্টেরিয়র আই’ শীর্ষক জার্নালে চক্ষু চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করা হয়।

এতে বলা হয়, যারা ‘কন্ট্যাক্ট লেন্স’ কিংবা চশমা ব্যবহার করেন তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি- এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে।

যারা ‘কন্ট্যাক্ট লেন্স’বা চশমা পরছেন তাদের উচিত নিয়মিত তা সাবান-পানি দিয়ে ধোয়া। এছাড়া হাত দিয়ে নাক, মুখ এবং চোখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চশমা থেকেও হতে পারে করোনা সংক্রমণ, কী করবেন

আপডেট সময় ১০:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০