ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

করোনাভাইরাস: বিপজ্জনক হতে পারে ফ্রিজ!

আকাশ নিউজ ডেস্ক: 

করোনা মহামারীর সময়ে ফ্রিজও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ববিখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর ওয়ার্নার গ্রিন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি বে এরিয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতার কথা জানিয়েছেন।

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির ২০১০ সালের একটি গবেষণার ভিত্তিতে ওয়ার্নার গ্রিন বলেন, সার্স-কভ ভাইরাসের সঙ্গে কোভিড-১৯ বা সার্স-কভ-২ ভাইরাসের খুবই মিল রয়েছে। আর ওই সার্স-কভ ভাইরাসটি কম আর্দ্রতা এবং ৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় আরও সতেজ হয়ে ওঠে।

২০১০ সালের ওই গবেষণায় দেখা গেছে, ফ্রিজের ভেতরে সার্স-কভ ভাইরাস অন্তত ২৮ দিন জীবন্ত টিকে থাকতে পারে।

ডক্টর ওয়ার্নার গ্রিন বলেন, ফ্রিজকে সঠিকভাবে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বা জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন করতে হবে। বাজার থেকে কিছু কিনে আনলে তা আগে খুবই ভালো করে জীবাণুমুক্ত করতে হবে।

লাইজল বা ৪ লিটার পানির সঙ্গে ১/৩ কাপ ব্লিচ কিংবা গরম পানিতে কিছুটা সাবান মিশিয়ে তাতে একটি শুকনো তোয়ালে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তার পর খাবারের বাক্স বা প্যাকেটগুলো খুব ভালো করে ওই তোয়ালে দিয়ে কয়েকবার পরিষ্কারের পর ফ্রিজে রাখতে হবে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস: বিপজ্জনক হতে পারে ফ্রিজ!

আপডেট সময় ১০:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০