ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী একটি গর্বের বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্তের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

রোহিঙ্গাবাহী দুটি নৌকাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাগরে অবস্থানরত রোহিঙ্গাবাহী দুটি নৌকাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচলেট। ওই দুটি নৌকায় ৫০০ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার তিনি বলেন, এসব রোহিঙ্গাকে সাহায্য করতে পদক্ষেপ নেয়া না হলে মানবিক বিপর্যয় ঘটতে পারে। বাংলাদেশ সরকারকে লেখা মিশেল ব্যাচেলেটের চিঠির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

এসব নৌকায় অবস্থানরতদের ভাগ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের এ কর্মকর্তা।

গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে প্রবেশ করতে ব্যর্থ হয়ে রোহিঙ্গা শরণার্থীবাহী দুটি নৌকা গভীর সমুদ্রে অবস্থান করছে। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়ে দেন, আন্তর্জাতিক সমুদ্র সীমায় অবস্থানরত এসব নৌকাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন

রোহিঙ্গাবাহী দুটি নৌকাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান

আপডেট সময় ০১:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০