ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: জাহেদ উর রহমান স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর সময়মতো পাঠ্যবই বিতরণে পেপার মিল-প্রিন্টার চুক্তি হবে: শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক:বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ৫০ মিনিটে লেনদেন ৩২৫ কোটি টাকা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী

পণ্যের মজুদ পর্যাপ্ত, কারসাজির করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ, রসুন ও আদাসহ সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, এ মজুদের পরিমাণ চাহিদার তুলনায় বেশি। কোনো পণ্যের ঘাটতি হবার সম্ভাবনা বা কারণ নেই। কৃত্রিম উপায়ে কোনো পণ্যের সংকট সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এবং বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় টিপু মুনশি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ আগে থেকেই বাড়ানো হয়েছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদার তুলনার অধিক পণ্য উৎপাদন করেছে। আমদানিযোগ্য পণ্য অনেক আগেই পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে। চলমান পরিস্থিতিতে সুষ্ঠু পণ্য পরিবহন এবং আমদানিকৃত পণ্য দ্রুত খালাসে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, কোনো পণ্যেরই সঙ্কট নেই এবং মূল্যবৃদ্ধির সম্ভাবনা বা কারণ নেই। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সব পণ্যের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে গঠিত টাস্কফোর্স এবং বিভিন্ন কমিটিকে আরও তৎপর হয়ে কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর পবিত্র রমজান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সব বিভাগ, জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূলে ট্রাক সেলের মাধ্যমে বিক্রয় করছে। টিসিবির মাধ্যমে বিগত যে কোনো বছরের তুলনায় এবার বেশি পরিমাণে পণ্য বিক্রয় করা হচ্ছে। টিসিবির নিয়োগপ্রাপ্ত প্রায় তিন হাজার ডিলার এসব পণ্য ট্রাকসেলে বিক্রয় করছে। ইতিমধ্যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কিছু অনিয়ম ধরা পড়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ৯০টি বাজার মনিটরিং টিম নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া টিসিবির কার্যক্রম মনিটরিং করার জন্য ঢাকাতে ৮টি এবং ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয়ভাবে মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সরকার অভিযান জোরদার করেছে। আশা করা যায়, কোনো সমস্যা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: জাহেদ উর রহমান

পণ্যের মজুদ পর্যাপ্ত, কারসাজির করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০