ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণ নিয়ে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা সংক্রান্ত দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ, প্রশাসন, জন-প্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সুধিজনের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সমাজে যারা বিত্তশালী যাদের সামর্থ্য আছে তাদের অসহায়দের পাশে দাঁড়াতে হবে। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণসহ সব দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কোন অবস্থাতেই অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।

তিনি বলেন, করোনা সংক্রান্ত এ দুর্যোগে দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগকালীন সময়ে রিলিফের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ করার কাজ চলছে। ওএমএস আরও একমাস চালু রাখার ব্যবস্থা হচ্ছে।

তিনি আরও বলেন, অল্প কিছুদিনের মধ্যেই কৃষকের ঘরে নতুন ধান উঠছে। তখন হাহাকার এমনিতেই কমে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ত্রাণ নিয়ে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০