ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিকে বড় ব্যবধানে উড়িয়ে প্রতিশোধ নিলো স্কটল্যান্ড একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ, জামায়াত আমিরের হুঁশিয়ারি নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ধর্মঘট স্থগিত, অচলাবস্থা কাটিয়ে ফের সচল চট্টগ্রাম বন্দর নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা হংকংয়ে গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

করোনার মাঝেই মধ্যরাতে ঢাকা ছাড়লেন ৩০১ মার্কিনি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই মধ্যরাতে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩০১ জন নাগরিক। মঙ্গলবার রাত পৌনে ১২ টায় ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যায়। বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংনের উদ্দেশে । দৈনিক আকাশকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান।

তিনি বলেন, রাত ১১ টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে বিশেষ বিমাননি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।

করোনাভাইরাসে বিমান চলাচল সীমিত হওয়ার পর এ নিয়ে চার দফায় নিজ দেশে ফিরলেন ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ, মারা গেছেন ২৮০৩জন। ৮ লাখ ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনার মাঝেই মধ্যরাতে ঢাকা ছাড়লেন ৩০১ মার্কিনি

আপডেট সময় ১২:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০