ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সদস্যভুক্ত ৯০ শতাংশ কারখানায় বেতন দেওয়া হয়েছে: বিজিএমইএ

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা পরিস্থিতিতে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সদস্যভুক্ত ৯০ শতাংশ গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত পর্যন্ত বিজিএমইএভুক্ত মোট ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ২ হাজার ৫৬টি (৯০.৪২ শতাংশ) কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেছে বলে সংগঠনটির বিশ্বাসযোগ্য একটি সূত্র জানায়। বাকি ৯.৫৮ শতাংশ কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানায় ওই সূত্র।

এর আগে গত ৬ এপ্রিল বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত যৌথ এক ঘোষণায় ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধে সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।

পরিবহন বন্ধ, সীমিত ব্যাংক লেনদেন এবং অনেক শ্রমিক বর্তমানে গ্রামে অবস্থান করায় বেঁধে দেওয়া সময়ের মধ্যে বেশ কিছু কারখানাই বেতন-ভাতা পরিশোধ করতে পারেনি বলে দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে।

এ ব্যাপারে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, আমরা এমন একটা সময় পার করছি যখন ক্রেতারা অর্ডার বাতিল করছেন। আমদানিকারক, ক্রেতাদের কেউ দেরিতে টাকা দিচ্ছেন, কেউ দিচ্ছেন না।

তারপরও দ্রুত বাকি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে জানিয়ে রুবানা হক বলেন, সংকট বিশ্বব্যাপী, বিষয়টা এমন নয় যে, প্রতি মাসের বেতনের জন্য রাস্তায় নামতে হয়। বাকি যে কারখানার শ্রমিকদের বেতন এখনো পরিশোধ করা হয়নি আমরা চেষ্টা করছি আগামী ২০/২২ এপ্রিলের মধ্যে তা দেওয়া হবে। কোনোভাবেই ২৫ এপ্রিল পর্যন্ত না যাওয়ার চেষ্টা করবো। আপনারা আমার পাশে থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সদস্যভুক্ত ৯০ শতাংশ কারখানায় বেতন দেওয়া হয়েছে: বিজিএমইএ

আপডেট সময় ০১:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০