ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

বাড়ির মালিকদের কঠোর হুশিয়ারি দুদক চেয়ারম্যানের

আকাশ জাতীয় ডেস্ক: 

বাড়ির মালিকদের কঠোর হুশিয়ারি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যেসব বাড়ির মালিক ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন- তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের দুদক চেয়ারম্যান আরও বলেন, জাতির এই সংকটময়ে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত আছেন। এদের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো ধরনের অসম্মান করা আইনগতভাবেই অপরাধ।

তিনি বলেন, দেশে বিদ্যমান ‘সংক্রামক রোগ আইন, ২০১৮’ অনুযায়ী এমন আচরণ শাস্তিযোগ্য অরপরাধ। কেউ যদি এই আইনের লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।

এরপরও যদি কোনো বাড়ির মালিক এমন আচরণ করেন তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে আইন অনুযায়ী তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে দুদক। অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

বাড়ির মালিকদের কঠোর হুশিয়ারি দুদক চেয়ারম্যানের

আপডেট সময় ০৫:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০