ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

ব্যাংকের ঋণ-আমানত সীমায় ছাড়

আকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারিখাতে ঋণপ্রবাহ বাড়াতে ব্যাংকগুলোর ঋণ-আমানত সীমায় (এডিআর) ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ১০০ টাকার আমানত সংগ্রহ করলে ৮৭ টাকা ঋণ বিতরণ করতে পারবে। আগে বিতরণ করতে পারতো ৮৫ টাকা।

এছাড়া ইসলামী ব্যাংক ১০০ টাকা আমানত সংগ্রহ করলে দিতে পারবে ৯২ টাকা। আগে বিতরণ করতে পারতো ৯০ টাকা।

রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বেসরকারিখাতে ঋণপ্রবাহ গতিশীল করতে ও ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়নে অর্থনীতিতে করোনা ভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর ঋণ-আমানত সীমা সাধারণ ব্যাংকের জন্য ৮৭ শতাংশ এবং ইসলামী ব্যাংকের জন্য ৯২ শতাংশ বহাল থাকবে বলেও জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

ব্যাংকের ঋণ-আমানত সীমায় ছাড়

আপডেট সময় ১১:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০