ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লায় চার বছরের শিশু ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার তিতাস উপজেলায় চার বছরের শিশুকে চিপস দেয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর দাদা-বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পাঁচ দিনেও আসামি গ্রেফতার হয়নি।

মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের ছাদির মিয়ার বাড়ির পাশে ৬ এপ্রিল ডোবা থেকে সেচ দিয়ে মাছ ধরছিল স্থানীয়রা। শিশুটি মাছ ধরা দেখতে ছিল। এ সময় অভিযুক্ত ছাদির মিয়ার ছেলে কাউছার শিশুটিকে চিপস দিবে বলে ডেকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে এক প্যাকেট চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি কান্না করতে দেখে তার মা কারণ জানতে চাইলে সে বিস্তারিত বলে। পরদিন সকালে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে কুমিল্লা কলেজ মেডিকেল হাসপাতালে রেফার করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউসুফ আলী বলেন, শিশু ধর্ষণের ঘটনায় ৮ এপ্রিল মামলা হয়েছে।আসামিকে গ্রেফতারের করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় চার বছরের শিশু ধর্ষণ

আপডেট সময় ০৭:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০