ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন চালু রাখার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

সাধার ছুটির মধ্যে রাফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় নগদ অর্থের যোগান নিশ্চিত করতে বলা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচল রাফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের জন্য সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার (সহজ শর্তে ঋণ/বিনিয়োগ) অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণের উদ্দেশ্যে সব এমএফএস প্রোভাইডার স্ব-স্ব সিস্টেম, ডিস্ট্রিবিউশন এজেন্ট পয়েন্টসগুলোতে প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের যোগান নিশ্চিত করবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সেবা আবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পুলিশ হেড কোয়ার্টার্সে পাঠানো এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সাধারণ ছুটির সময়কালে এমএফএস পরিষেবা সম্পাদনের লক্ষ্যে, এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্টিবিউটরের কর্মচারী এবং এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী যাতে এজেন্ট পয়েন্টগুলো খোলা রাখা যায়, সে বিষয়ে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন চালু রাখার নির্দেশ

আপডেট সময় ০৭:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০