ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার, আটক ২

আকাশ জাতীয় ডেস্ক:

যশোরের শানতলা এলাকার একটি গুদাম থেকে ৪ হাজার কেজি সরকারি চাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করেছে সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাকিব হাসান শাওন (২৮) ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের হাসিবুল হাসান (৩৫)। আজ মঙ্গলবার বিকা তাদের আটক করা হয়। এসব চালের বস্তায় লেখা ছিল খাদ্য অধিদপ্তরের জন্য।

এব্যাপারে ম্যজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান, সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশ সমন্বয়ে ৮০ বস্তায় ভর্তি ৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ সন্ধ্যায় বলেন, আমরা খবর পাই করোনার কারণে কর্মহীন মানুষের জন্য বিতরণের সরকারি চাল গোপনে মজুদ করা হয়েছে। এ খবরে ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে আমরা অভিযান চালাই। সেখান থেকে ৪ হাজার কেজি চাল উদ্ধার ও দুজনকে আটক করি। তারা স্বীকার করেছে তাদের মজুদে আরও চাল আছে। সেই চাল উদ্ধারে আমরা অভিযানে আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৮:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০