ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাগর তলে মিলল যুদ্ধ জাহাজের ধ্বংসাবশেষ

অাকাশ নিউজ ডেস্ক:

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের টর্পেডোর আঘাতে প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন গবেষকেরা। গতকাল শনিবার মার্কিন নৌবাহিনী এ কথা জানিয়েছে।

ওই যুদ্ধজাহাজটির নাম ইন্ডিয়ানাপলিস। ১৯৪৫ সালের ৩০ জুলাই উত্তর প্রশান্ত মহাসাগরে একটি জাপানি ডুবোজাহাজ থেকে টর্পেডোটি ওই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া হয়। জাহাজটি ডুবে মহাসাগরে ১৮ হাজার ফুটেরও বেশি নিচে চলে যায়। মার্কিন জাহাজটি পরমাণু বোমার বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়ার মিশন শেষ করে ফিরছিল। যে পরমাণু বোমাটি এর কিছুদিন পরই জাপানের হিরোশিমা শহরে নিক্ষেপ করা হয়।
ওয়াশিংটনে ন্যাভাল হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্য অনুযায়ী, আঘাত হানার ১২ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে থাকা এক হাজার ১৯৬ জন ক্রু সদস্যের মধ্যে প্রায় ৮০০ জন ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পান। তাঁরা পানিতে ভেসেছিলেন। তবে পাঁচ দিন পর মাত্র ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। অন্যদের মধ্যে কেউ পানি শূন্যতায়, কেউ অনাহারে, কেউ হাঙরের আক্রমণে, কেউবা ডুবে মারা যান।

ডুবে যাওয়ার আগে জাহাজটি কোথায় অবস্থান করছিল সে বিষয়ে ২০১৬‍ সালে নতুন তথ্য পান মার্কিন নৌবাহিনীর একজন ইতিহাসবিদ। এরপর মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পল অ্যালেনের নেতৃত্বে গবেষকদের একটি দল প্রশান্ত মহাসাগরের মাঝে দেড় হাজার বর্গ কিলোমিটার জায়গা চিহ্নিত করে সাগরের গভীরে পাঠানো যায় এমন সব সরঞ্জাম নিয়ে তল্লাশি শুরু করে। গত শুক্রবার তারা জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাগর তলে মিলল যুদ্ধ জাহাজের ধ্বংসাবশেষ

আপডেট সময় ০৬:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭