ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৌকার জয় হলে বাংলার মানুষ সেবা পাবে: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে নৌকার যে জোয়ার উঠেছে তাতে আবার নৌকার জয় হবে। নৌকার জয় হলে বাংলার মানুষ সেবা পাবে। নৌকার জয় মানে সেবা-উন্নতি। ধানের শীষের জয় মানে সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, অগ্নি সন্ত্রাস আর জঙ্গিবাদ, বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীর গুলশান-২ নম্বরের ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।জনসভা উপলক্ষে দুপুর ২টা থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। তারা প্রার্থীদের ব্যানার, প্লাকার্ড, পোস্টার বহন করেন। উৎসবমুখর পরিবেশে ব্যান্ডের বাদ্যের তালে তালে তারা জনসভায় যোগ দেন।

শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের উন্নয়ন করা। নিজেদের ভাগ্য পরিবর্তন নয় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। এ ছাড়া দেশের মানুষের জীবনমান যেন উন্নত হয় সেজন্য কাজ করছি। আবার নোকায় ভোট দিলে দেশের মানুষকে উন্নত জীবন দেব। মানুষের কোনও হাহাকার থাকবে না। যুবসমাজ চাকরি পাবে। একজন যুবক যাতে ১০-১৫জন মানুষকে চাকরি দিতে পারে সে ব্যবস্থা আমরা করবো।

তিনি বলেন, সারাদেশে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল করছি, তাতে সোয়া কোটি যুবকের কর্মসংস্থান হবে। আওয়ামী লীগকে ভোট না দিলে এ প্রকল্প থেমে যাবে। বিএনপি ক্ষমতায় এলে সব প্রকল্প বন্ধ করে দেবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে জনসভায় দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোতেট সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দলটির যগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী আকবর হোমেন খান পাঠান (চিত্র নায়ক ফারুক), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা শেখ ফজলুর রহমান বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নৌকার জয় হলে বাংলার মানুষ সেবা পাবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮