ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন চাপ উপেক্ষা করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ওপেকের

অাকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন চাপ উপেক্ষা করে তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং এর বাইরের ১০টি তেল উৎপাদনকারী দেশ দৈনিক ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভিয়েনায় ওপেকের সদরদফতরে দু’দিনব্যাপী বৈঠক শেষে শুক্রবার রাতে ওপেক এবং রাশিয়াসহ ওপেক বহির্ভূত দেশগুলো ওই সিদ্ধান্ত নিয়েছে।

ওপেকের সিদ্ধান্ত অনুসারে ১ জানুয়ারি থেকে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে। খবর ব্লুমবার্গের।

ইরাকের তেলমন্ত্রী সামের আব্বাস আল-গাদবান বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আমরা মোটের ওপর ১২ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবো।

তবে ইরান, ভেনিজুয়েলা ও লিবিয়াকে শুক্রবারের এ সংক্রান্ত সিদ্ধান্ত থেকে বাইরে রাখা হয়েছে। এই তিন দেশকে তাদের তেলের উৎপাদন কমাতে হবে না।

এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, দু’দিনব্যাপী আলোচনা অনেক ‘কঠিন ও জটিল’ হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ইরানসহ ওপেকভুক্ত দেশগুলোর পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে।

ওপেকের বৈঠক শুরু হওয়ার আগে জাঙ্গানে বলেছিলেন, তার দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর থাকায় তেল উৎপাদন কমানোর যেকোনো সিদ্ধান্ত থেকে ইরানকে বাইরে রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন চাপ উপেক্ষা করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ওপেকের

আপডেট সময় ০২:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮