ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আ.লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ ‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ২০০ আইএস জঙ্গি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার দেইর আল-জোর শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ২শ জঙ্গিকে হত্যা করেছে রাশিয়ার বিমান বাহিনী। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার হামলায় আইএসের একটি শক্ত ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। রাক্কা প্রদেশের দক্ষিণাঞ্চল এবং হোমস প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে সিরিয়ার সেনা বাহিনী এবং রুশ বিমান বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে জঙ্গিরা। তারপর থেকেই দেইর আল-জোর শহরে নিজেদের ঘাঁটি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছিল আইএস।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান হামলায় জঙ্গি সংগঠনটির সামরিক সরঞ্জামও ধ্বংস হয়ে গেছে। তবে কবে কখন ওই হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ২০০ আইএস জঙ্গি নিহত

আপডেট সময় ০৫:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭