ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইবি অধ্যাপক নূরী আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. শহীদুল ইসলাম নূরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।
রবিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হন ড. নূরী। টিউমার থেকে এক পর্যায়ে মাথায় ক্যান্সার ধরা পড়ে। গত দুই বছরে মাথার টিউমার সারাতে প্রায় ৬টি অপারেশন করা হয়।
সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের আইসিইউতে নেয়া হয়। আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৮৬ সালে ভর্তি হওয়া ১ম ব্যাচের ছাত্র ছিলেন।
১৯৯৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালে অধ্যাপক পদে পদন্নোতি পান।

তার জামাতা ড. কামরুল হাসান জানান, ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে নামাজে জানাজা শেষে তার মরদেহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের আরাজি কেশোরবাড়িতে নেয়া হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইবি অধ্যাপক নূরী আর নেই

আপডেট সময় ০৪:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮