ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

নওগাঁয় দর্জিকে গলাকেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর বদলগাছী উপজেলায় তপন সরকার (২৮) নামে এক দর্জিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের চকশ্রীরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তপন সরকার গ্রামের রবীন্দ্রনাথ নাদুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তপন সরকার গ্রামের পাশে গোপালপুর বাজারে দর্জির কাজ করতেন। কাজ শেষে প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরেন। শুক্রবার রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি।

শনিবার সকালে বাড়ির পাশে ফাঁকা মাঠে তপনের গলাকাটা ও হাত-পায়ের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকে দেখেন স্থানীয়রা। পরে তারা থানা পুলিশে খবর দেয়।

তপন সরকার নম্র, ভদ্র স্বভাবের। তিনি এক সন্তানের জনক বলে জানান স্থানীয়রা।

তবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে বাড়ির পাশে মাঠে তার লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

বদলগাছী থানার তদন্ত-ওসি আবদুল মালেক বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

নওগাঁয় দর্জিকে গলাকেটে হত্যা

আপডেট সময় ০৩:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮