ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিদেশ থেকে টাকা আসবে মোবাইলে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদেশ থেকে ব্যাংক একাউন্টে মোবাইলে টাকা পাঠানোর সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক-বিকাশের অংশীদার হলো ওয়ার্ল্ড রেমিট। এই অংশীদারিত্বের মাধ্যমে ৫০ টিরও বেশি দেশ হতে ওয়ার্ল্ড রেমিট এর গ্রাহকরামোবাইলের মাধ্যমে সরাসরি বাংলাদেশে ১৫ লাখ ব্র্যাক ব্যাংক একাউন্ট ও ১৮৬ টি ব্রাঞ্চে এবং বিকাশের তিন কোটি মোবাইল একাউন্টে টাকা পাঠাতে পারবেন।

ব্র্যাক ব্যাংক ও বিকাশের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে এ সেবা দিবে ওয়ার্ল্ড রেমিট। ওয়ার্ল্ড রেমিটের মোবাইল-ফার্স্ট নামক ডিজিটাল মডেল ব্যবহার করায় গ্রাহককে টাকা পাঠানোর জন্য কোনো এজেন্টের কাছে যেতে হবে না। টাকা পাঠানোর জন্য গ্রাহকের সময় ও অর্থের সাশ্রয় হবে। নতুন এই অংশীদারিত্ব বাংলাদেশে ওয়ার্ল্ড রেমিটের ব্যবসার বিস্তৃতি বাড়াবে। ২০২০ সালের মধ্যে উদীয়মান অর্থনীতির দেশসমূহে এক কোটি গ্রাহকের কাছে সেবা পৌঁছে দেয়ার পরিকল্পনারঅংশ হিসেবে এই পার্টনারশিপ করা হয়েছে।

ওয়ার্ল্ড রেমিটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিকাশের মোবাইল মানি ওয়ালেটে টাকা পাঠানো যাবে। ওয়ার্ল্ড রেমিটের সাহায্যে প্রেরিত এ অর্থ গ্রাহকরা তাদের বিকাশ একাউন্ট থেকে অন্যবিকাশ একাউন্টেপাঠাতে, মোবাইলে রিচার্জ করতে, বিল পরিশোধ ও কেনাকাটা করতে পারবেন। গ্রাহকরা বিকাশ এজেন্টের নিকট থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন অথবা তাদের বিকাশ একাউন্টে জমা রাখতে পারবেন।

ওয়ার্ল্ড রেমিটের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তামের ইএল-ইমারি বলেন, ‘বাংলাদেশের সর্বত্র সুপরিচিত ওশীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্র্যাক ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্ব বাংলাদেশে ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে মোবাইল মানি একাউন্টের মাধ্যমে আর্থিকভাবে অর্ন্তভুক্ত করে সরাসরি রেমিটেন্স পেতে সহায়তা করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে সারাদেশের ১০ লাখেরও বেশি ব্র্যাক ব্যাংক একাউন্ট ও শতাধিক ক্যাশ পিক আপ লোকেশনের সাথে যুক্ত হবে ওয়ার্ল্ড রেমিট।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সাথে ওয়ার্ল্ড রেমিটের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে অর্থ প্রেরণের সুবিধা চালু করতে পেরে আমরা আনন্দিত। বিকাশ একাউন্টের মাধ্যমে দেশের অভ্যন্তরে যেকোন সময় যেকোন স্থানে রেমিটেন্স সেবা পাওয়ার জন্য এই অংশীদারিত্ব দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের জন্য হবে অসাধারণ এক অভিজ্ঞতা।’

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেইন বলেন, ‘ওয়ার্ল্ড রেমিটের সাথে যুগান্তকারী এই নতুন ডিজিটাল পার্টনারশিপের মাধ্যমে আমাদের গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে ও সরাসরি তাদের ব্র্যাক ব্যাংক একাউন্ট, ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ কাউন্টারে নগদ উত্তোলন, ব্যাংকের এজেন্ট পয়েন্টও বিকাশ মোবাইল ওয়ালেটের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করতে পারবেন। এই দেশী এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বাংলাদেশের মানুষের জীবন পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা আমাদের অংশীদারিত্বের শুরু এবং নতুন ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে আমরা গ্রাহকদের জীবন আরও সুন্দর করতে চাই।’

২০১১ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের তিন কোটি গ্রাহকের আস্থা অর্জন কওে সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিকাশ। বিদেশ থেকে বাংলাদেশে কিভাবে টাকা পাঠানো যাবে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য ওয়ার্ল্ড রেমিটের ওয়েবসাইটভিজিট করলে সব তথ্য পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ২৩ হাজার প্রবাসী

বিদেশ থেকে টাকা আসবে মোবাইলে

আপডেট সময় ১১:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮