ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

রহনপুর রেলবন্দর থেকে ভারত হয়ে নেপালে পৌঁছবে পণ্য: রাষ্ট্রদূত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত প্রফেসর ড. চুপলাল ভূষাল বলেছেন, বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যসামগ্রী রেলযোগে নেপালে নেয়ার জন্য রহনপুর-সিংগাবাদ রেলরুটকে প্রাধান্য দিচ্ছেন তারা। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল বন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নেপালি রাষ্ট্রদূত আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ ও ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে রেল কানেকটিভিটি আরও জোরদার করা হবে।

এছাড়া স্থলপথে ভারত হয়ে নেপালে যাওয়া বাংলাদেশি পর্যটকদের নেপালে অবস্থান বৃদ্ধির বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সকাল সাড়ে ১০টায় তিনি রাজশাহী থেকে সড়কপথে রহনপুর রেলবন্দরে পৌঁছেন।

এ সময় তাকে স্বাগত জানান, রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার আল মামুন, প্রকৌশল বিভাগের কর্মকর্তাসহ গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহতাব আলী। পরে তিনি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন বাঙ্গাবাড়ীর শিবরামপুরে জিরো পয়েন্ট পরিদর্শন করেন।
বর্তমানে চীন থেকে আমদানি করা ডিএপি সার মোংলা বন্দর হয়ে সড়কপথে যশোরে নোয়াপাড়া রেলস্টেশন পৌঁছে। সেখান থেকে রহনপুর-সিংগাবাদ রেল রুট হয়ে নেপাল সীমান্তবর্তী ভারতীয় যোগবানী ও রক্সশাল স্টেশনের মাধ্যমে সড়কপথে নেপালে পৌঁছানো হয়। চলতি নভেম্বর মাসে ৪টি ও গত অক্টোবর মাসে ২টিসহ মোট ৬টি র‌্যাক সার এ রুট দিয়ে নেপালে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

রহনপুর রেলবন্দর থেকে ভারত হয়ে নেপালে পৌঁছবে পণ্য: রাষ্ট্রদূত

আপডেট সময় ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮