ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

২০ দল নির্বাচনে যেতে চায়, সরকারের সদিচ্ছা নেই: অলি

অাকাশ জাতীয় ডেস্ক: 

২০ দলের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, আমরা নির্বাচন করতে চাই। কিন্তু ২০ দলের নির্বাচনে আসার বিষয়ে সরকারের সদিচ্ছা নেই। সরকার ও ক্ষমতাসীন দল চায় না ২০ দল নির্বাচনে আসুক।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোটের পক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অলি আহমেদ বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নেই। সরকারি দল ও তাদের শরিকরা বেশি সুবিধা পাচ্ছে।

২০-দলীয় জোটের নির্বাচনী কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে, এমন অভিযোগ করে অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দেয়া সত্ত্বেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় বন্ধ হয়নি। সারা দেশে ২০-দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বুধবার বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে অলি আহমেদ বলেন, মনোনয়ন ফরম বিক্রির সময় একটি বৃহৎ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক। জাতীয় নির্বাচন সামনে রেখে এ ধরনের হামলা নির্বাচনের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছে।

অলি আহমেদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে বলেন, সরকারি দল ও তাদের মিত্ররা বীরদর্পে নির্বাচনী প্রচার চালাচ্ছে। অন্যদিকে তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। তিনি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে ২০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

২০ দল নির্বাচনে যেতে চায়, সরকারের সদিচ্ছা নেই: অলি

আপডেট সময় ০১:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮