ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার

এক মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে: হাইকমিশনার শহিদুল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মহ. শহিদুল ইসলাম বলেছেন, আগামী এক মাসের মধ্যে মালয়েশিয়ায় নতুনভাবে জনশক্তি রফতানি শুরু হবে। কলিং হওয়ায় অপেক্ষমান কর্মীরা ৩০ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, ১০ সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে না। সাত শতাধিক বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় নতুন প্রক্রিয়ায় কর্মী যাওয়ার সুযোগ পাবে। এ বিষয়টি মালয়েশিয়া সরকার নিশ্চিত করেছে।

সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ হোটেল বিস্তানার বলরুমে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত মাকের্টিং কনফারেন্সে (মালয়েশিয়া-২০১৮) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাব সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিমের পরিচালনায় মাকের্টিং কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবের সাবেক সভাপতি আবদুস শাকুর, সাবেক সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, রুহুল আমিন মিন্টু ও আকবর হোসেন মঞ্জু।

এ কনফারেন্সে হাবের অর্থ সচিব মাওলানা ফজলুর রহমান, শাহ আলম, মাহমাদুল হক পেয়ারু, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ, এমএনএইচ খাদেম দুলাল, মোহাম্মদ জুনায়েদ গুলজার, শরীয়াত উল্লাহ শহিদ, দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, প্রথম সচিব কন্স্যুলার মো. মাসুদ হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

হাইকমিশনারের উদ্দেশে কনফারেন্সে হাবের শীর্ষ নেতা সৈয়দ গোলাম সরওয়ার বলেন, মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। কর্মী নিয়োগ শুরু হলে যাতে ১০ সিন্ডিকেটের মতো আর কোনো একতরফা জনশক্তি রফতানির সুযোগ না থাকে।

তিনি মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে হাইকমিশনারকে বাস্তবমুখী উদ্যোগ নেয়ার অনুরোধ জানান।

হাইকমিশনার সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য হাবের সব এজেন্সিকে আন্তরিক মোবারকবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

এক মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে: হাইকমিশনার শহিদুল

আপডেট সময় ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮