ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: শাহরিয়ার কবির

অাকাশ জাতীয় ডেস্ক:

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, জামায়াতের রাজনীতি করার অধিকার নেই। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কারো অজানা নয়।

রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনার মুক্ত মঞ্চে ‘জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাবি শাখা এ সমাবেশের আয়োজন করে।

শাহরিয়ার কবির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি-জামায়াত জোট এখন ঐক্যফন্টের ব্যানারে সংঘটিত হচ্ছে। তারা নির্বাচনকে ঘিরে দেশে ২০০১ ও ২০১৪ এর মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এসময় তিনি সব ষড়যন্ত্র রুখতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাবি শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: শাহরিয়ার কবির

আপডেট সময় ০৭:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮