ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি মানুষের জন্য উপহার নিয়ে এসেছি: শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার বিভিন্ন উপজেলার ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বরগুনার তালতলীতে শনিবার জনসভার আয়োজন করা হয়।

পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকাল সাড়ে ৩টায় আকাশপথে বরগুনায় গিয়ে সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, আমার জীবন উৎসর্গ করে দিয়েছি বাংলার মানুষের জন্য। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলার মানুষের উন্নত জীবন দেয়া এটাই আমার কাম্য।

তিনি বলেন, বার বার মৃত্যুর মুখামুখি হয়েছি। ২১ আগস্ট খুনি খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল। আইভী রহমানসহ ২৪ জনকে হত্যা করেছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, যখনই আপনারা নৌকায় ভোট দিয়েছেন তখনই দেশ উন্নত হয়েছে। যখনই ক্ষমতায় এসেছি। তখনই বাংলার মানুষের দুঃখ-দুর্দশা লাগবে কাজ করেছি। আমার বাবা এ দেশ স্বাধীন করেছে। তিনি মানুষের দুঃখ-দুর্দশা লাগবে কাজ করেছেন। আমার বাবা চেয়েছেন এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকুক। আমিও বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।মানুষ সুন্দর থাকবে যেটা ছিল আমার বাবার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চল ছিল অবহেলিত। ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলের উন্নয়ন করেছি। প্রথম যখন এসেছি কথন এই তালতলীতে একটি বিল্ডিং ছিল। বরগুনা মানুষের জন্য আমি উপহার নিয়ে এসেছি। প্রত্যেক উপজেলা বহুতল ভবন করে দেয়া হবে।

বরগুনা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. গোলাম সরোয়ার টুকুর উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, সাবেক চিপ হুইপ আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমি মানুষের জন্য উপহার নিয়ে এসেছি: শেখ হাসিনা

আপডেট সময় ১০:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮