ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির

সরকারের আর্থিক সহায়তা পেয়েছেন ১৩৯৬ সাংবাদিক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিগত আট বছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফান্ড থেকে এক হাজার ৩৯৬ জন অসুস্থ, অস্বচ্ছল, আহত ও প্রয়াত সাংবাদিককে সরকার ১০ কোটি সাত লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফান্ড থেকে সারাদেশের ১১৩ জন অসুস্থ, অস্বচ্ছল, আহত ও প্রয়াত সাংবাদিককে ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার কোনো ধরনের মিডিয়া নিয়ন্ত্রণ করেনি বরং সরকার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ অনলাইন গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রদান করছে।

মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য সরকার ইতোমধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪ এবং ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

সরকারের আর্থিক সহায়তা পেয়েছেন ১৩৯৬ সাংবাদিক

আপডেট সময় ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮