ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অধ্যাদেশ জারি করেও ইভিএম ব্যবহার সম্ভব: ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বর্তমান সংসদে পাস না হলেও অধ্যাদেশের মাধ্যমে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশন-ইসি।

বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল এবং একজন নির্বাচন কমিশনারের আপত্তির মুখেই গত ৩০ আগস্ট একাদশ জাতীয় নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে নির্বাচন কমিশন।

ওই সভার পর কমিশনার মাহবুব তালুকদার বলেন, মত প্রকাশের স্বাধীনতা নেই, তাই ভিন্নমত পোষণ (নোট অব ডিসেন্ট) করে বৈঠক বর্জন করেছেন।

এরপর জাতীয় নির্বাচনে ব্যবহারের জন্য দেড় লাখ ইভিএম কেনার প্রস্তাবে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বাংলাদেশে ২০১০ সাল থেকে বিভিন্ন নির্বাচনে নির্দিষ্ট কিছু কেন্দ্রে ব্যবহারের মাধ্যমে এই ইভিএম নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। সর্বশেষ বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন।

আরপিও সংশোধনে ইসির ওই প্রস্তাব বর্তমানে মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অধ্যাদেশ জারি করেও ইভিএম ব্যবহার সম্ভব: ইসি

আপডেট সময় ০৬:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮