ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাগারে সাধারণ বন্দিরের সঙ্গে ফ্লোরে থাকছেন ব্যারিস্টার মইনুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কট‚ক্তির অভিযোগে মানহানির মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের করতোয়া সেলে সাধারণ বন্দিদের সঙ্গে অবস্থান করছেন।

তার সঙ্গে আরও ৩০-৩৪ জন বন্দি আছেন। আদালতের নির্দেশে বুধবার কারাগারে যাওয়ার পর তাকে তিনটি কম্বল দেয়া হয়। একটি কম্বল ফ্লোরে বিছিয়েছেন। অন্যটি ব্যবহার করেছেন বালিশ হিসেবে। অপরটি গায়ে দিয়ে তিনি রাত্রী যাপন করছেন।

ব্যারিস্টার মইনুলকে যে ওয়ার্ডে রাখা হয়েছে সেখানে কোনো খাট কিংবা চেয়ারের ব্যবস্থা নেই। কারাগারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

কারাসূত্র জানায়, ব্যারিস্টার মইনুলকে সাধারণ বন্দিদের কাছে নেয়ার পর তিনি জানতে চান, তাকে কেন ডিভিশন দেয়া হয়নি। তখন সংশ্লিষ্ট কারা কর্মকর্তা তাকে বলেন- আদালত আপনাকে ডিভিশন দেননি। যতক্ষণ পর্যন্ত আদালত আপনাকে ডিভিশন দেয়ার নির্দেশ না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাধারণ বন্দিদের সঙ্গেই থাকতে হবে।

সূত্রটি জানায়, মইনুল হোসেনকে কারাগারের সাধারণ খাবারই খেতে দেয়া হচ্ছে। সকালে তাকে রুটি, গুড় ও ডাল দেয়া হয়। দুপুরে তিনি সবজি, ভাত ও ডাল খেয়েছেন। রাতে ভাত, মাছ ও ডাল দেয়া হয়েছে।

ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে কারাগারে কেউ সাক্ষাৎ করেছেন কিনা জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবল ইসলাম বলেন, টিকিট কেটে সাক্ষাৎপ্রার্থীদের রুমে ৭ দিন পর পর যে কোনো বন্দির স্বজন দেখা করতে পারেন। কোনো বন্দি যেদিন কারাগারে আসেন ইচ্ছা করলে তার স্বজনরা সেদিনই দেখা করতে পারেন। কিন্তু ব্যারিস্টার মইনুলের কোনো স্বজন বৃহস্পতিবার পর্যন্ত তাকে দেখতে আসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাগারে সাধারণ বন্দিরের সঙ্গে ফ্লোরে থাকছেন ব্যারিস্টার মইনুল

আপডেট সময় ০১:০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮