ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিটি আইনে ঢাকায় মইনুলের বিরুদ্ধে আ’লীগ নেত্রীর মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সুমনা আক্তার লিলি।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে বাদী এই মামলা দায়ের করেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে সুমনা আক্তার লিলি বলেন, ‘মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ ধারায় দায়ের করা হয়েছে।’

এর আগে, মঙ্গলবার দুপুরে রংপুরের মামলায় ব্যারিস্টার মইনুলকে ঢাকার আদালতে নেয়া হয়। তার পক্ষে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত সোমবার রাত ৯টা ২৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

আটকের পরপরই ব্যারিস্টার মইনুলকে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। তাকে সেখানে জিজ্ঞাসাবাদও করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রাতে একাত্তর জার্নালে টকশোতে দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় গত রোববার প্রথম মইনুল হোসেনের বিরুদ্ধে জামালপুরের আদালতে মানহানির মামলা হয়।

মামলাটি করেন যুব মহিলা লীগের জামালপুর শাখার আহ্বায়ক ফারজানা ইয়াসমীন লিটা। আদালত মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

একই দিন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে তার বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।

এছাড়া কয়েক দিনে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইসিটি আইনে ঢাকায় মইনুলের বিরুদ্ধে আ’লীগ নেত্রীর মামলা

আপডেট সময় ০৭:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮