ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কম দামে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বড় ডিসপ্লের ফোন আনছে হুয়াওয়ে

আকাশ আইসিটি ডেস্ক:

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বড় আকারের ডিসপ্লে নিয়ে ওয়াই সিরিজের নতুন ফোন বাজারে ছাড়ছে বহুজাতিক চীনা কোম্পানি হুয়াওয়ে। অক্টোবরের শেষ সপ্তাহে বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশেও উন্মুক্ত হবে এ স্মার্টফোনটি।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশ জানায়, তরুণদের চাহিদা ও আগ্রহের কথা মাথায় রেখে ওয়াই সিরিজের নতুন ফোনটি সাজানো হয়েছে।

অপেক্ষাকৃত কম দামে এন্ট্রি লেভেল ফ্ল্যাগশিপ মোবাইলের কনফিগারেশন রয়েছে এতে। বর্তমানে বাজারে ওয়াই সিরিজের ছয়টি ফোন রয়েছে।

হুয়াওয়ের সবচেয়ে বড় ডিসপ্লের ফোন হবে এটি। থাকবে নচসহ ৬ দশমিক ৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে। থ্রিডি কার্ভড বা বাকানো ডিজাইনের বডির মোবাইলটিতে ডিসপ্লের রেজুলেশন ১০৮০*২৩৪০ মেগাপিক্সেল।

সূর্যের তীব্র আলোতেও মেসেজ এবং ছবি স্পষ্ট দেখা যাবে। বড় ডিসপ্লের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে যুক্ত করা হয়েছে চার হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

ফোনটিতে রয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতাসহ কিরিন ৭১০ অক্টাকোর প্রসেসর। চার জিবি র‌্যামের সঙ্গে আছে ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ। ব্যবহার করা যাবে ৪০০ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি।

দুই সিমের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ওরিওর ৮.১ সংস্করন। থাকছে ইউজার ইন্টারফেস ইএমইউআই ৮.২।

কৃত্রিম বুদ্ধিমত্তাবিশিষ্ট চারটি ক্যামেরা থাকবে নতুন স্মার্টফোনটিতে। পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সামনে ১৬ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা।

মাঝারি ক্রয়সীমার মধ্যে ফোনটির দাম থাকবে জানালেও এর দাম কত হবে তা এখনও জানায়নি হুয়াওয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কম দামে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বড় ডিসপ্লের ফোন আনছে হুয়াওয়ে

আপডেট সময় ০৮:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮