ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যার সঙ্গে বের হই, তাকে নিয়েই আলোচনা হয়: মালাইকা

আকাশ বিনোদন ডেস্ক :

হিন্দি সিনেমার আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা।

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বহুল চর্চিত মালাইকা অরোরা। বিশেষ করে তার প্রেম জীবন নিয়ে জল্পনার শেষ নেই। বেশ কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, এই মুহূর্তে ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা নামের এক হীরা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আছেন হিন্দি সিনেমার আলোচিত এ অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে মালাইকা জানান, তাকে যে পুরুষ সঙ্গীর সঙ্গেই দেখা যাক না কেন, তাকে ঘিরে শুরু হয়ে যায় আলোচনা বা কটাক্ষ। মালাইকার ভাষায়, ‘হোক তিনি বিবাহিত বা আমার বন্ধু, তাকে নিয়ে কথা শুরু হয়ে যায়।’এছাড়া অনুষ্ঠানে সাবেক প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খোলেন এই আইটেম গার্ল।

তার আগে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে সংসার ছিল মালাইকার। সেই সম্পর্ক বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে ২০১৮ সালে প্রেম শুরু করেন তিনি। নিজের ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে অর্জুনকে জানিয়েছিলেন। অসম বয়সের এই সম্পর্কের শেষ হয় ২০২৪ সালে। সেবছর দুজনই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছিলেন।

তবে বিচ্ছেদের পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করলেও মালাইকা বলেন, সম্পর্ক ভেঙে গেলেও অর্জুন তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিন্তু অভিনেত্রীর বর্তমান প্রেম জীবন নিয়ে আবারও জোরালো গুঞ্জন শুরু হয়েছে। এ নিয়ে এবার মুখ খুললেন মালাইকা।

তিনি বলেন, ‘আসলে অনেকে অনেক কথাই তো বলে। আর আমি যখনই আমার পুরোনো বন্ধু বা বিবাহিত পুরুষ, যার সঙ্গেই বের হই না কেনো আমার সঙ্গে তার নাম জুড়ে দেওয়া হয়। নিত্যনতুন নাম শুনে আমার মাও প্রশ্ন করে, নতুন ব্যক্তিটি কে? আমরা এখন এগুলো নিয়ে হাসাহাসি করি, আবার বিরক্তও হই।’

দীর্ঘ বলিউড ক্যারিয়ারে সঞ্চালনা, টিভি রিয়েলিটি শোর বিচারক, মডেলিং সহ নানা ধরনের কাজে মালাইকাকে দেখা গেছে। তবে মোটাদাগে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আইটেম গানের অভিনেত্রী হিসেবে। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’ থেকে শুরু করে ‘পান্ডে জি সিটি’সহ বিভিন্ন গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

যার সঙ্গে বের হই, তাকে নিয়েই আলোচনা হয়: মালাইকা

আপডেট সময় ০৯:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬