ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

আকাশ জাতীয় ডেস্ক :

তিনি বিএনপির চেয়ারম্যান বটে, তবে সিলেট অঞ্চলে তার আরেকটা বড় পরিচয় আছে। আর তা হলো, তিনি বিয়ে করেছেন। সেই সুবাদে সিলেট অঞ্চলের তরুণ-যুবকদের কাছে তিনি দুলাভাই। আর এই পরিচয়টাই আরেকবার জোরালোভাবে তার সামনে উপস্থাপন করলেন বিএনপি নেতাকর্মীরা।

প্রধান অতিথি তারেক রহমান তার বক্তব্য শেষ করতেই ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আজ সিলেটের আলিয়া মাঠ।

সিলেটের আলিয়া মাদরাসা মাঠের সভামঞ্চে তারেক রহমান সস্ত্রীক উপস্থিত হন দুপুর ১টার আগে। এরপরই শুরু হয় তার বক্তব্য। প্রায় ২৫ মিনিট তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে বিএনপির জন্য ভোট প্রার্থনা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আগামীর বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে তিনি কি কি করবেন তাও জানালেন নেতাকর্মীদের।

প্রায় আধঘণ্টার বক্তব্য শেষ হতেই আলিয়া মাদরাসা মুখরিত হয়ে উঠে ‘দুলাভাই’ ‘দুলাভাই’। মঞ্চের সামনের দিক থেকে শুরু হয়ে এক সময় পুরো মাঠজুড়েই উঠে এই স্লোগান।

অবশ্য শুধু এই নির্বাচনী জনসভায়ই নয়, তিনি গত ডিসেম্বরের শেষের দিকে দীর্ঘদিন পর দেশে ফেরার পর থেকে সিলেট অঞ্চলের বিএনপির বিভিন্ন সভা সমাবেশ ও মিছিলে এমন স্লোগান উঠতে দেখা গেছে।

শুধুই কি স্লোগান! বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে দুলাভাই আসছে, রাজপথ কাঁপছে- এমন দেয়াল লিখনও চোখে পড়েছে অনেকের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

আপডেট সময় ০৫:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬