ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

অনুভব করছিলাম কেউ আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে: মিমি

আকাশ বিনোদন ডেস্ক : 

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আলোচিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে হরর কমেডি ঘরানার এ সিনেমাটি।

সিনেমার গল্পে ভূতের আনাগোনা থাকলেও বাস্তবেও কি অভিনেত্রী কখনো অশরীরী কিছু অনুভব করেছেন? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের সিনেমাসংক্রান্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন মিমি চক্রবর্তী।

তার সহ-অভিনেত্রী স্বস্তিকা দত্ত উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দিলেও মিমি চক্রবর্তী সেখানে কিছুই টের পাননি বলে জানিয়েছেন। অভিনেত্রী বলেন, আমি হয়তো ওখানকার (উত্তরবঙ্গ) মেয়ে, তাই ভূত আমাকে ছেড়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছিল তুরস্কের ইস্তানবুলে ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিং চলাকালীন। মিমি বলেন, ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, আমার মনে  হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। হাত-পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল, নাড়াতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো স্লিপ প্যারালাইসিস হয়েছে। কিন্তু আমার মস্তিষ্ক কাজ করছিল।

লোমহর্ষক বর্ণনা দিয়ে মিমি আরও বলেন, আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ একজন আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড় থেকে চোখ পর্যন্ত পাচ্ছিলাম। কেউ যেন জোর করে আমার চোখ খোলার চেষ্টা করছিল। ভয়ে দর দর করে ঘামছিলাম।

অভিনেত্রী বলেন, ভোর ৪টার দিকে যখন আজান শুরু হলো, হঠাৎ করেই শরীরটা হালকা লাগল। দীর্ঘক্ষণ পর শ্বাস নিতে পারলাম আমি। এরপরই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসি। তিনি বলেন, এখনো নিজেকে বোঝাই যে ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। এটি এতটাই অবিশ্বাস্য যে আমি খুব কম মানুষের সঙ্গেই বিষয়টি শেয়ার করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

অনুভব করছিলাম কেউ আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে: মিমি

আপডেট সময় ০৯:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬