ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে যাবে ৮ প্রকল্প

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের নয়টি শহর থেকে অংশ নেয়া তরুণদের দুই হাজারেরও বেশি প্রকল্প থেকে নির্বাচিত সেরা আটটি প্রকল্প এবার অংশ নেবে নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আন্তর্জাতিক প্রতিযোগিতায়।

বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার নাসা আয়োজিত এই অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার জন্য ঢাকার দল ‘টিম গেম চেঞ্জার ও ‘প্ল্যানেট কিট’, চট্টগ্রামের ‘টিম কিউ’ ও ‘টিম মাত্রা’, কুমিল্লার ‘টিম ফোটন’ ও ‘টিম মেটা কোডার্স’, রংপুরের ‘এইচএসটিউ মেট্রোয়েড’ ও সিলেটের ‘টিম অলিক’ নির্বাচিত হয়েছে।

২০১৯ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কোনো একটি অঙ্গরাজ্যে এ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে লড়বে বাংলাদেশের তরুণদের আটটি দল। চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় নয়টি শহরের তরুণরা।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা থেকে জমা পড়ে দুই হাজারেরও বেশি প্রকল্প। সেখান থেকে শীর্ষ ৪০টি প্রকল্প নিয়ে ১৯-২০ অক্টোবর টানা দুই দিনব্যাপী হ্যাকাথন অনুষ্ঠিত হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি)।

টানা ৩৬ ঘণ্টার হ্যাকাথন আয়োজন শেষে শনিবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এতে আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতাটি সম্পর্কে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘টেকনোলজিস্ট, বৈজ্ঞানিক, ডিজাইনার, আর্টিস্ট, এডুকেটর, উদ্যোক্তা ইত্যাদিসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে ইনোভেটিভ সমাধান খুঁজে বের করাই হল এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।’

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮ প্রতিযোগিতার আহ্বায়ক দিদারুল আলম বলেন, ‘এবার ২০০০ প্রকল্প থেকে বাছাই করে সেরা ৪০টি প্রকল্প আমরা নাসার জন্য মনোনীত করেছে আয়োজক বেসিস স্টুডেন্ট ফোরাম। ‘এবার সেরা ৮টি প্রকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে।’

গত বছর ২২০টি শহরের মধ্যে বাংলাদেশ থেকে দুটি প্রকল্প ‘গ্লোবাল পিপলস চয়েস ফাইনালিস্ট’ সম্মাননায় তৃতীয় ও পঞ্চম স্থান পেয়েছিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫০টি শহরে এ প্রতিযোগিতার আয়োজন করছে। মহাকাশ বিষয়ের বাইরে জলবায়ু, আগ্নেয়গিরি, মঙ্গলগ্রহসহ ছয়টি ক্যাটাগরির অধীনে ২০টি সাব-ক্যাটাগরিতে এবার হ্যাকাথন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে যাবে ৮ প্রকল্প

আপডেট সময় ০৮:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮