ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মনের কষ্ট বেশি লুকিয়ে রাখে নারী না পুরুষ?

আকাশ নিউজ ডেস্ক:

নারীদের থেকে পুরুষরা মনের কষ্টের কথা সবচেয়ে বেশি গোপন রাখে। নিজেদের সমস্যার কথা শেয়ার না করার ফলে একসময় পুরুষের মাথার মধ্যে কষ্ট চেপে বসে।

পরে সমস্যাটি সমাধানের চেষ্টা করে বিফল হলে তা মানসিক ভারসাম্যের পরিবর্তন ঘটায়। অনেক সময় পরিস্থিতি আত্মহনন পর্যন্ত চলে যায়।

সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছে আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

এ জন্য তারা ১১টি পর্যায়ে সমীক্ষা এবং গবেষণা পরিচালনা করেন। ১৮ থেকে ৭৭ বছরের ছেলেদের মধ্যে এই সমীক্ষা পরিচালনা করা হয়।

গবেষণায় পাওয়া গেছে, মনের দুঃখ শেয়ার করার পরিবর্তে ছেলেরা নিজেদের মধ্যেই লুকিয়ে রাখতে চেষ্টা করেন। ফলে তাদের মানসিক সমস্যা দেখা দেয়, যা অনেক সময় আত্মহননের দিকে নিয়ে যায়।

সমীক্ষায় জানা গেছে, বেশির ভাগ ছেলেরা দুঃখ নিয়ে খুব বেশি চিন্তা করেন না। এটি যে শেয়ার করা যায় সেই নিয়ে খুব বেশি চিন্তাও নেই তাদের।

এমনকি নিজের খুব কাছের মানুষের কাছেও তারা এই সংক্রান্ত বিষয় গোপন করেন। এই সমস্যাগুলো এড়ানোর জন্য ছেলেরা বাইরের কাজের সঙ্গে নিজেদের যুক্ত করে রাখেন।

তবে সবসময় এর ফলাফল ভালো হয় না। এ কারণে ছেলেদের মধ্যে মানসিক সমস্যা বাড়তে থাকে। এমনটাই বলা হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মনের কষ্ট বেশি লুকিয়ে রাখে নারী না পুরুষ?

আপডেট সময় ০৯:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮