ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিবকে দুবাইতে খেলার অনুমতি দেয়নি বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এখনো হাতের আঙ্গুলের চোট ভালো হয়নি সাকিব আল হাসানের। কিন্তু এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলতে যাওয়ার জন্য বাংলাদশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করে বসলেন তিনি।
কিন্তু তার আবেদনে এখনো সাড়া দেয়নি বিসিবি। সরাসরি মানা না করে বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই বিষয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমেটির চয়োরম্যান মোহাম্মদ জালাল ইউনুস। সাকিবের এই আবেদন প্রসঙ্গে তিনি বলেন,‘দুবাইতে টি-টোয়েন্টি লিগ খেলার জন্য আবেদন করেছে সাকিব। তাকে খেলার অনুমতি দেওয়া হবে কিনা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি ভেবে দেখতে আরো দুই-একদিন লাগবে।’
চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব। কিন্তু চিকিৎসা শেষ না করেই আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন, সদ্য সমাপ্ত এশিয়া কাপেও অংশ নেন। তবে টুর্নামেন্ট আর শেষ করতে পারেননি। দেশে ফিরতে হয় জরুরি ভিত্তিতে। দেশে ফিরে তাৎক্ষণিক সার্জারি করে একবার ৬০ থেকে ৭০ মিলিগ্রাম ও পরেরবার আরও এক সিরিঞ্জ পুঁজ বের করা হয়।
এরপর আঙ্গুলের অবস্থা আরো গুরুতর হলে উড়াল দেন অস্ট্রেলিয়ায় সাকিব। সেখানে ডাক্তার গ্রেগের ৭২ ঘন্টার পর্যবেক্ষণে ছিলেন। ডাক্তার জানিয়েছেন আপাতত র্সাজারি করা লাগবে না। ব্যথা না থাকলে আগামী দুই-তিন মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তিনি। তখন যদি ব্যথা অনুভব করেন তাহলে র্সাজারি করাতে হবে তাকে। চলমান জিম্বাবুয়ে সিরিজে দলের বাইরেই আছেন দেশের অন্যতম এই অলরাউন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

সাকিবকে দুবাইতে খেলার অনুমতি দেয়নি বিসিবি

আপডেট সময় ০৪:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮