ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জ্বালানি খাতে বিনিয়োগ ও এলএনজি সরবরাহে সৌদি-কাতার প্রতিশ্রুতি

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি আরব ও কাতারের সঙ্গে কৌশলগত সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) রিয়াদে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ফাঁকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই বৈঠকগুলোতে অংশ নেন। দেশের ক্রমবর্ধমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

ফোরামে সৌদি আরবের বিদ্যুৎ-বিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিমন্ত্রী গ্যাস অনুসন্ধান এবং এলএনজি রূপান্তরের জন্য ভাসমান টার্মিনাল স্থাপনের বিষয়ে সহায়তা কামনা করেন। উত্তরে সৌদি পক্ষ থেকে এই প্রকল্পগুলোতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানিসংক্রান্ত সরকারের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা কাঠামো তৈরির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ২০৩০ সালের জ্বালানিসংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে প্রতিমন্ত্রী সৌদি ভিত্তিক প্রতিষ্ঠান ‘এসিডব্লিউএ পাওয়ার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তামের সেজ সেহানের সঙ্গে আলোচনা করেছেন। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বৃহৎ পরিসরে বিনিয়োগের বিষয়ে প্রতিষ্ঠানটি গভীর আগ্রহ প্রকাশ করেছে, যা বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ।

জ্বালানি আমদানির উৎস বহুমুখী করতে কাতারের জ্বালানিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গেও ফলপ্রসূ বৈঠক করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। এতে কাতার থেকে নিরবচ্ছিন্ন এলএনজি সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে। জ্বালানি সংকট স্থায়ীভাবে নিরসনে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ও কারিগরি যোগাযোগ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকের শুরুতে রিয়াদ বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত দেশে ফেরানো এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

জ্বালানি খাতে বিনিয়োগ ও এলএনজি সরবরাহে সৌদি-কাতার প্রতিশ্রুতি

আপডেট সময় ০৪:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬