ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরও একটি মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরীসহ চার জনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় সৈয়দ সেলিম আহম্মেদ নামে ডেন্ডাবরের এক ব্যক্তি এ মামলা করেন।

মামলার অপর অভিযুক্তরা হলেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেন।

এ মামলা নিয়ে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে জমি জবর দখল ও চাঁদাবাজির তিনটি মামলা হয়েছে। এর আগে গত সোমবার গভীর রাতে মোহাম্মদ আলী নামে একজন বাদী হয়ে গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী (৮৫), গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন (৫৭), গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির (৫৫) ও আশুলিয়ার টাকশুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেন (৪৮)সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

একই ঘটনা উল্লেখ করে ১৯ অক্টোবর সন্ধ্যায় আশুলিয়া থানায় হাসান ইমাম নামের এক ব্যক্তি ডা. জাফরুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদা বাজির মামলা করেছেন।

২১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পেতে না পেতেই ডেন্ডাবরের সৈয়দ সেলিম আহম্মেদ তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় আরেকটি মামলা করেছেন।

তবে জমি দখল ও চাঁদাবাজির মামলা সম্পর্কে গণস্বাস্থ্যের কর্মকর্তারা জানান, যেসব জমির দাবি করে আশুলিয়া থানায় মামলা করেছেন ওই জমি ট্রাস্টির নামে অনেক আগেই ক্রয় করা। মোহাম্মদ আলীর জমির ব্যাপারে তারা জানান, আদালতে মোহাম্মদ আলীর ট্রাস্ট্রির পক্ষে ৭ বার রায় হওয়ার পরও তারা সুযোগে গণস্বাস্থ্যের জমি দখল করেছে। ডা. জাফরুল্লাহর নামে যারা জমি দাবি করে মামলা করেছে তাদের দাবি ঠিক নেই বলে তারা জানান।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি রেজাউল হক দীপু জানান, ডা. জাফরুল্লাহ গংয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় তিনটি মামলাসহ অসংখ্য সাধারণ ডায়েরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরও একটি মামলা

আপডেট সময় ১১:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮