ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুই দফায় চাপে পড়েছিল বাংলাদেশে। সবশেষ ৬৬ রানে মুশফিককে হারিয়ে। সেখান থেকে মোহাম্মদ মিথুনকে নিয়ে নিয়ে চাপ কাটিয়ে উঠেন ইমরুল। যোগ্য সহযোদ্ধার সমর্থন দিচ্ছেলেন মিথুন। তবে হঠাৎই খেই হারিয়ে ফেলেন তিনি। দলীয় ১৩৭ রানে কাইল জার্ভিসের শিকার হয়ে ফেরেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। ফেরার আগে ৪০ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন তিনি।

মিথুন ফেরার পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নির্ভরতার পরিচয় দিতে পারেননি তিনি। খানিক পরেই জার্ভিসের ছোবলে কাটা পড়েন মিস্টার কুল। এতে ফের চাপে পড়ে টাইগাররা। সেই চাপের মধ্যে এ পেসারের তৃতীয় শিকার হয়ে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ১৩৭/৩ থেকে তাৎক্ষণিকভাবে স্কোরটা হয়ে যায় ১৩৯/৬। ২ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপিত মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের গোড়াপত্তন করতে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। তবে শুভসূচনা এনে দিতে পারেননি তারা। শুরুতেই টেন্ডাই চাতারার শিকারে পরিণত হন লিটন।

পরে ক্রিজে আসেন ফজলে মাহমুদ রাব্বি। তবে অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। একই বোলারের শিকার বনে ডাক মেরে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান। এতে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিমকে নিয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন ইমরুল। দারুণ সঙ্গ দিচ্ছিলেন মিস্টার ডিপেন্ডেবলও। তবে হঠাৎই ছন্দপতন। ব্রেন্ডন মাভুতার বলে হার মানেন তিনি। ফলে চাপেই থাকে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ

আপডেট সময় ০৫:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮