ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ ৩৫০ নট আউট

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০তম ওয়ানডে ম্যাচ খেলছে বাংলাদেশ দল। ১৯৮৬ সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার মুরাতুয়ায় গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ দল।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৯৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারী বাংলাদেশ। ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ দল। আর এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিকে ৩৫০তম ওয়ানডে খেলছে টাইগাররা।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় ১৬ বছর পর ২০০২ সালের জানুয়ারিতে সেই পাকিস্তানের বিপক্ষেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ খেলেছিল নিজেদের ৫০তম ওয়ানডে। খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে সেদিন ২২০ রান করেও ওয়াকার ইউনুসের পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

এরপর প্রায় তিন বছরের ব্যবধানে ২০০৪ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে ১০০তম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ রান সংগ্রহ করে সৌরভ গাঙ্গুলীর ভারতের বিপক্ষে ১৫ রানে জয় পায় স্বাগতিকরা।

এটাই ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। তার আগে ভারতের বিপক্ষে টানা ১২ ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ। শুধু তাই নয়, ১০০তম ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় পায় বাংলাদেশ। প্রথম জয় আসে কেনিয়ার বিপক্ষে। এরপর স্কটল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, হংকং এবং ভারতকে পরাজিত করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল নিজেদের ২০০তম ওয়ানডে ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালের জুলাই মাসে ক্যারিবীয় সফরে সাকিব আল হাসানের নেতৃত্বে ২৭৫ রানের টার্গেটে ব্যাট করে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ দল।

২০১৫ সালে মেলবোর্নে আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল নিজেদের ৩০০তম ওয়ানডে ম্যাচ খেলে। সেই ম্যাচে ৩০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯৩ রানেই অলআউট মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১০৯ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে মহেন্দ্র সিং ধোনির দল।

অতীতের ৩৪৯ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে ১১৩ ম্যাচে। আর হেরেছে ২২৯ ম্যাচে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এনিয়ে ৭০ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ দল। আগের ৬৯ ম্যাচের দেখায় ৪১ খেলায় জিতেছে বাংলাদেশ দল। হেরেছে ২৮ ম্যাচে।

সবশেষ জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। আট মাস পর ফের দেশের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলছে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

বাংলাদেশ ৩৫০ নট আউট

আপডেট সময় ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮