ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

জিম্বাবুয়ের কাছে হারলে কেউ মানতে পারবে না: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর নিদাহাস ট্রফি, আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও এশিয়া কাপে খেলেছে টাইগাররা। এই সব ম্যাচই ছিল বিদেশের মাটিতে। দীর্ঘদিন পর আবার ঘরের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

এই ম্যাচ সামনে রেখে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, সবাই চাইবে আমরা এই সিরিজে জয় পায়। হারলে কেউ মানতে পারবে না।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘অনেক দিন পর হোমে খেলব। দলের সবাই আত্মবিশ্বাসী। সাকিব, তামিম নেই সেটা সবাই জানে। সুতরাং, সেভাবেই সবাই মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। সবাই পারফর্ম করার জন্য সেরা। যে প্রস্তুতি দরকার সেটা সবাই নিয়েছে। কাল ম্যাচ। আশা করছি সবাই যেটা চাচ্ছে যেন সেটাই করতে পারে।’

তিনি আরো বলেন, ‘চ্যালেঞ্জ প্রতিটা ম্যাচেই থাকে। আমার কাছে মনে হয় আগে অন্যদের সাথে যে চ্যালেঞ্জ ছিল এই ম্যাচে সেরকমই থাকবে। সবার প্রত্যাশা আমরা জিতব। আসলে এমন আশা করাটাই স্বাভাবিক। হারলে কেউ মানতে পারবে না।’

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে মোট তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এই ভেন্যুতেই ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ তথা শেষ ওয়ানডে ম্যাচ।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল চলে যাবে সিলেটে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৩ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এবারই প্রথমবারের মতো সিলেটে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেটে ম্যাচ শেষে করে দুই দল আবার ঢাকায় ফিরবে। ১১ নভেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জিম্বাবুয়ের কাছে হারলে কেউ মানতে পারবে না: মাশরাফি

আপডেট সময় ০৩:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮