ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্পেনে দ্বিতীয় দফা হামলার চেষ্টা প্রতিহত, ৫ সন্ত্রাসী নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের রাজধানী বার্সেলোনার প্রাণকেন্দ্রে পর্যটন এলাকা রামলায় বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হঠাৎ শত শত পথচারীর ওপর পিকআপভ্যান তুলে দিয়ে সন্ত্রসী হামলার পর দ্বিতীয়বার সন্ত্রাসীদের গাড়ি হামলাচেষ্টা প্রতিহত করেছে পুলিশ। বার্সেলোনার অন্যতম শহর ক্যামব্রিলসে সন্দেহভাজন পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যা করে দ্বিতীয় দফা ওই হামলাচেষ্টা ঠেকিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।

হামলা করতে আসা সন্ত্রাসীদের সবার দেহে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল। প্রথম দফার হামলার ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগই পর্যটক। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোও বার্সেলোনার গাড়ি হামলাকে জঙ্গি হামলা বলে অভিহিত করেছেন।

প্রথম হামলার ঘটনাস্থল বার্সেলোনার রামলা পর্যটকদের কাছে একটি বিখ্যাত স্থান। শহরের পূর্ব দিকে অবস্থিত কলম্বাসের বিখ্যাত ভাস্কর্য থেকে পশ্চিমে প্লাসা কাতালুনিয়া পর্যন্ত বিস্তৃত পথ। দিন-রাতের পুরো সময় এই পথটি পর্যটক ও বার্সেলোনবাসীদর পদচারণায় মুখরিত থাকে। তাই হামলাকারীরা হামলার জন্যে এই রামলাকে বাছাই করে নিয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। এর আগে ২০০৪ সালে স্পেনের মাদ্রিদে পাতাল রেলের সন্ত্রাসী হামলায় আটজন নিহত হয়েছিল। এরপর সর্বশেষ গত বছরের ২৪ জুলাই রাতে স্পেনের পাশ্ববর্তী দেশ ফ্রান্সের নিস শহরে জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালে জনতার ওপর একটি ভারি ট্রাক উঠিয়ে দিলে ৮৫ জন যাত্রী নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়।

ঘটনার এক বছর পর বার্সেলোনার প্রায় একইভাবে দুই দফা ওই সন্ত্রাসী হামলা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্পেনে দ্বিতীয় দফা হামলার চেষ্টা প্রতিহত, ৫ সন্ত্রাসী নিহত

আপডেট সময় ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭