ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ইতালিতে নতুন আইন বাতিলের দাবিতে আন্দোলন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির রাজধানীতে অভিবাসীদের অধিকার আদায় ও পাস হওয়া বর্ণবাদী আইন বাতিলের দাবিতে আন্দোলন করেছেন বাংলাদেশিরা।

১৪ অক্টোবর এসকুইলিনো চত্বরে ধূমকেতু সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ও ইতালি বাংলাদেশ সমিতির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

আইনটি ইতিমধ্যে মন্ত্রিপরিষদে অনুমোদন পেয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর কার্যকর হয়।

পাস হওয়া এ আইন বাতিলের দাবিতে ইতালির বিভিন্ন শহরে প্রতিবাদসভা ও ধারাবাহিকভাবে সমাবেশ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

রোমের সমাবেশ থেকে বক্তারা বলেন, অরিজিন ইতালিয়ানদের সঙ্গে আইন করে আমাদের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, যা একটি দেয়াল হিসেবে আমাদের মাঝে দাঁড় করা হয়েছে। এ ছাড়া কোনো বসতবাড়ির নিচে কোনো সামাজিক সংগঠন থাকতে পারবে না। এটি ধর্মীয় কার্যক্রম বন্ধের পাঁয়তারা।

তাই সবার অধিকার আদায় ও বর্ণবাদী আইন বাতিলের জন্য সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি ও ধূমকেতুর কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু সবার পক্ষে কিছু দাবি তুলে ধরেন। সমাবেশে ধারাবাহিক আন্দোলন চালানোর জন্য আহ্বান করেন বক্তারা।

অন্যদিকে ২০ অক্টোবর ইতালিয়ানসহ অন্য দেশের অভিবাসীদের প্রতিবাদ সমাবেশে বাংলাদেশিদের রিপাবলিকা চত্বরে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়।

এদিকে এ আইনের কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে আছেন। সম্প্রতি অভিবাসীদের সহযোগিতা করার কারণে ইতালির একটি অঞ্চল কালাব্রেসের নির্বাচিত মেয়রকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালিতে নতুন আইন বাতিলের দাবিতে আন্দোলন

আপডেট সময় ০২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮