ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ, মঙ্গলবার শপথ

অাকাশ জাতীয় ডেস্ক:

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তারা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান ননী।

সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করাবেন।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি রয়েছেন।

অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

আপিল বিভাগে আজকে নিয়োগ পাওয়া বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের অপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সহদোর।

এই তিনজন বিচারপতি নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সাতে উন্নীত হলো।

উল্লেখ্য, এক সময় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছিল ১১ জন। গত নভেম্বর পর্যন্তও দুটি বেঞ্চে বিচারকাজ চলে। আপিল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হয়।

প্রায় পৌনে তিন বছর পর আবারও তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হলো।

দীর্ঘদিন বিচারপতি নিয়োগ না দেয়ায় আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা বাড়তে থাকে।

বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধির পেছনে বিচারক স্বল্পতাই মূল কারণ বলেন আইনজ্ঞরা। এ নিয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশ প্রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ, মঙ্গলবার শপথ

আপডেট সময় ০৮:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮