ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি জাতির প্রাণের দাবি: কাজী নাবিল

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও গণভোজ অনুষ্ঠানে যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, জাতির পিতার সকল হত্যাকারীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত বাঙালি জাতির কলঙ্ক মোচন হবে না। যুগ যুগ বছর ধরে কলঙ্কের ইতিহাস জাতিকে বহন করতে হবে। তাই দেশে বিদেশে অবস্থানরত ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের বাংলার মাটিতে এনে দ্রুত ফাঁসি কার্যকর করে জাতিকে কলঙ্কের অধ্যায় থেকে মুক্তি দিতে হবে। হত্যাকারীদের ফাঁসি কার্যকর বাংলার সব মানুষের প্রাণের দাবি।

বুধবার যশোর সদরের মণিহার চত্ত্বরে সদর উপজেলা যুবলীগ ও জাতীয় শ্রমিকলীগ, পরিবহন শাখার উদ্যােগে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

নাবিল আহমেদ আরো বলেন, নৌকা মার্কা উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে ও শান্তিতে থাকে। কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করেন। দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি দেশে ও দেশের মানুষের কল্যাণে আগামীতে সবাইকে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জাতীয় শ্রমিকলীগ, পরিবহন শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশোক বোসের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা যুবলীগের সহসভাপতি মনির হোসেন টগর, শহর যুবলীগের আহ্বায়ক মাহামুদ হাসান মিলু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি জাতির প্রাণের দাবি: কাজী নাবিল

আপডেট সময় ০১:৪৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭