ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ৫ ক্যামেরার স্মার্টফোন আনছে এলজি

আকাশ আইসিটি ডেস্ক:

এবার পাঁচটি ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনছে এলজি। দক্ষিণ কোরিয়ায় পাঁচ ক্যামেরার এলজি ভি৪০ থিনকিউ স্মার্টফোনের ট্রেলার দেখিয়েছে এলজি।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, নতুন এই ডিভাইসটির পেছনে থাকছে তিনটি ক্যামেরা লেন্স, আর সামনে দুটি। ৩ অক্টোবর ডিভাইসটি উন্মোচনের কথা রয়েছে।

এলজির ঘোষণায় বলা হয়, ভি৪০ থিনকিউয়ে ৬.৪ ইঞ্চি পর্দা থাকবে। লাল, নীল ও ধূসর রঙে আনা হবে নতুন এই ডিভাইসটি।

ট্রেলারে দেখা গেছে ডিভাইসটির সামনে এজ-টু-এজ নচ পর্দা রাখা হয়েছে।

নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে কোয়াড ডিএসি (ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার) রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। আর ডিভাইসটির পেছনে রাখা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

গুগল অ্যাসিস্টেন্টের জন্য আলাদা একটি বাটন থাকতে পারে। ডিভাইসটি নিয়ে সব তথ্য নিশ্চিত হওয়া যাবে ৩ অক্টোবরের উন্মোচন ইভেন্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ৫ ক্যামেরার স্মার্টফোন আনছে এলজি

আপডেট সময় ১১:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮