ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

জঙ্গি দমনে ব্যর্থতায় পাকিস্তানে মার্কিন অর্থ সহায়তা বাতিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে দেয়া ৩০ কোটি ডলার সহায়তা বাতিল করে দেয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শনিবার পেন্টাগন জানিয়েছে, জঙ্গিদের নিরাপদ অঞ্চলগুলোতে অভিযান চালাতে পাকিস্তানকে তাড়া দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর আগে চলতি বছরের শুরুতে পাকিস্তানকে দেয়া ২০০ কোটি ডলারের মতো অর্থ সহায়তা স্থগিতের ঘোষণাও দেয়া হয়েছিল।

মার্কিন দক্ষিণ এশীয় নীতির সমর্থনে চূড়ান্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানকে দেয়া ৩০ কোটি ডলার সহায়তা কেটে ফেলতে যাচ্ছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কন ফকনার।

বাতিল হওয়া এ অর্থের ছাড় আগে স্থগিত রাখা হয়েছিল। এখন পাকিস্তানকে দেয়ার বদলে ওই অর্থ সামরিক বাহিনী তাদের জরুরি অগ্রাধিকার বিভিন্ন প্রকল্পে খরচের পরিকল্পনা নিয়েছে বলেও মার্কিন এ সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কন ফকনার বলেন, সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রাখব আমরা।

পেন্টাগন ঘোষণা দিলেও অর্থ সহায়তা বাতিলের এ সিদ্ধান্তটি মার্কিন কংগ্রেসে অনুমোদিত হতে হবে বলে জানিয়েছে বিবিসি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পাকিস্তান সফরের দিনকয়েক আগে পেন্টাগন ইসলামাবাদকে দেয়া অর্থ সহায়তা বাতিলের এ ঘোষণা দিল।

পাকিস্তান সফরে দেশটির নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পম্পেওর দেখা হওয়ার কথা রয়েছে।

জঙ্গি দমনে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই বেশ কট্টর অবস্থানে। মার্কিন প্রেসিডেন্ট এর আগে পাকিস্তানের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেয়ার অভিযোগ এনেছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সরকার পাকিস্তানে সব ধরনের নিরাপত্তা সহায়তা তহবিল কাটছাঁট করা হবে বলেও জানিয়েছিল।

ওয়াশিংটন ও তাদের দক্ষিণ এশীয় মিত্রদের অভিযোগ, ইসলামাবাদ জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে দিয়ে আফগানিস্তানের ভেতর হামলা চালানোর অবাধ সুযোগ করে দিচ্ছে।

পাকিস্তান অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানে সামরিক বাহিনীর অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দেয়ার আগের দিনই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার তহবিলেও আর টাকা দেয়া হবে না বলে জানিয়েছিল মার্কিন প্রশাসন।

জাতিসংঘের ত্রাণ ও কাজবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএকে অবিশ্বাস্য রকমের ত্রুটিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবেও অ্যাখ্যা দিয়েছে তারা।

ফিলিস্তিনিরা ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে তাদের ওপর হামলা হিসেবে অভিহিত করেছে। ইউএনআরডব্লিউর তহবিল বন্ধে ট্রাম্প প্রশাসনের এ ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে সতর্ক করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসও।

তার আশঙ্কা, প্রতিষ্ঠানটির এ ক্ষতি, নিয়ন্ত্রণ করা যাবে না এমন চেইন রিঅ্যাকশনের সূচনা করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

জঙ্গি দমনে ব্যর্থতায় পাকিস্তানে মার্কিন অর্থ সহায়তা বাতিল

আপডেট সময় ১২:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮